দৌলতপুরে এক দোকানী জামায়াত কর্মী সিগারেট বাকিতে না দেওয়ায় কামড়িয়ে আহতর অভিযোগ
সাইদুর রহমান দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউপির পচামাদিয়া গ্রামে এক মোদী দোকানী জামায়াত কর্মী তার দোকানে এক বকাটে যুবক এসে বাকীতে সিগারেট না দেওয়া তাকে কানে কামুড় দিয়ে রক্তাক্ত জখম করেছে।
এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে তার অবস্থা খারাপ দেখে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে নিয়ে যেয়ে ভর্তি করেছে। এ ঘটনাই থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ও পরিবার সুত্রে জানাযায়,
সোমবার সকাল ৮ টাই উপজেলার সদর ইউনিয়নের পচামাদিয়া গ্রামের
আমানুজ্জামানের (৪৫) দোকানে প্রতিবেশী আসাদুজ্জামানের বকাটে ছেলে সুমন হোসেন (৪০) বাকিতে সিগারেট নিতে গেলে দোকানি তা দিতে অস্বীকৃতি জানান এবং পূর্বের বাকির টাকা পরিশোধের কথা বলেন। এ সময় তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সুমন প্রথমে দেশীয় অস্ত্র হাঁসুয়া দিয়ে দোকানিকে আঘাতের চেষ্টা করে ব্যর্থ হন। পরে হঠাৎ দোকানির ডান কানের পাতা কামড়ে ছিঁড়ে ফেলেন। স্থানীয়রা গুরুতর আহত আমানুজ্জামানকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা খারাপ দেখে ডাক্তারের পরামর্শে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। আহত আমানুজ্জামান ওই গ্রামের মৃত রমজান মন্ডলের ছেলে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আহতের বড় ভাই নাজমুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি বলেন, ‘গতকাল সকালে আমার ছোট ভাইয়ের দোকানে সুমন এসে বাকিতে সিগারেট চাইলে ভাই তা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ভাইয়ের ডান কান কামড়ে ছিঁড়ে ফেলেন। পরে আমরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।’
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































